আমার অবস্থাও ধরেন মান্টোর মতো
কিছুদিন আগে প্রয়াত হলেন বিশিষ্ট অনুবাদক জাফর আলম। মুক্তিযুদ্ধের আগে ও পরে তিনিই বোধ হয় সর্বোচ্চসংখক প্রগতিশীল উর্দু সাহিত্য অনুবাদ করেছেন। সাদাত হাসান মান্টো, মির্জা গালিব, খাজা আহমেদ আব্বাস, কৃষণ চন্দর, মুন্সী প্রেমচন্দ, ইসমত চুগতাই, ফয়েজ আহমেদ ফয়েজ—এই প্রগতিশীল উর্দু কবি-সাহিত্যিকদের লেখা তাঁর অনুবাদেই পেয়েছি আমরা। করেছেন হিন্দি গল্পেরও অনুবাদ। তাঁর অুনুবাদে হেরমেন হেসের... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/30p0XIR
via IFTTT
আগের ১০ বছরে ফিরে যাই। যে দশ বছরে বাংলাদেশের ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনে অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন মোশাররফ করিম। ঈদের দিনও শুটিং করতে হয়েছে মোশাররফ করিমকে। এমন ঈদও গেছে, তিন ডজন নাটক প্রচারিত হয়েছে তাঁর। কিন্তু গত চার মাস সেই ব্যস্ততার ছিটেফোঁটাও নেই। ঘরবন্দী জীবন কাটছে। এটা ভালোও লাগছে তাঁর। একাকিত্ব এমনিতেই মোশাররফ করিমের প্রিয়। এবারে সবচেয়ে ভালো কেটেছে ছেলে রায়ানের সঙ্গ। তিন দশক অভিনয়...
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ঘুরছে আরিফিন শুভর একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, জিমে ঘাম ঝরাচ্ছেন এই অভিনেতা, নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ছেন, তৈরি করছেন ‘মিশন এক্সট্রিম’ ছবির চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু এই পরিশ্রমকে শুধু ঘাম ঝরানো বললে ভুল হবে। ভুল হবে যদি বলি, এই প্রস্তুতি শুধু একটি ছবির একটি চরিত্রের জন্যই নিচ্ছেন শুভ। তাহলে এই পরিশ্রমকে কী বলা যায়? এই প্রশ্নের উত্তর জানতেই কথা হলো...
বিশ্বজুড়ে করোনা মহামারির থাবা। তবে এর মধ্যে থেমে নেই জীবন। জীবনের প্রয়োজন আর আয়োজনে আছে উৎসবও। বাংলাদেশে আজ শনিবার (১ আগস্ট) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের মসজিদে মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
‘এক মাসে তিনবার বইন্যা অইছে। তিনবার ঘরও পানি ঢুকছে। বন্যাত ঘরদুয়ার ভাঙছে। ইতা কিলা ঠিক করতাম। হাত খালি। কোনো টাকাপয়সা নাই। খাইয়া, না খাইয়া দিন যার। এই কষ্টের মাঝে আইছে ঈদ। আমরার ত আসলে ঈদ নাই, কিলা বাঁচতাম অউ চিন্তায় আছি।’ কথাগুলো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের রায়পুর নতুনহাটি গ্রামের বর্গাচাষি আবদুর রহিমের (৫৫)। তিনি জানালেন, এমনিতেই করোনার কারণে হাওর এলাকার...
ফ্রান্সের ঘরোয়া কোনো শিরোপা পিএসজি না জেতাই তো অঘটন। সেই ২০১১ সালে কাতারি মালিকানায় আসার পর থেকেই তো হাতেগোনা দু-একবার বাদ দিলে ফ্রান্সের ঘরোয়া সব ট্রফিই গেছে পিএসজির ক্যাবিনেটে। এই মৌসুমে দাপটটা একেবারে পরিপূর্ণ হলো। ঘরোয়া চার শিরোপার চারটিই জয় কাল নিশ্চিত করেছে পিএসজি। স্তাদ দো ফ্রান্সে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে গোলশূন্য ম্যাচে অলিম্পিক লিওঁকে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হারিয়ে কাল ক্যুপ দো...
সাড়ে সাত বছরের ছোট্ট শ্রেয়ান যখন যেভাবে খুশি, সেভাবে গান গায়। কখনো ঘর মোছার মব হাতে, কখনোবা বারান্দার গ্রিল ধরে। নিজের মনে, নিজের খুশিতে। মাঝেমধ্যে শ্রেয়ানের বাবা গানের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে, তা শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছুদিন আগে ওয়ারফেজ ব্যান্ডের জন্মদিনে ‘একটি ছেলে’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে মুগ্ধ করেছে শ্রেয়ান। প্রথম গান গাওয়া ক্ষুদে এ গায়কের মূল নাম...